ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটির সভাপতি হলেন সেকুল ইসলাম খান

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মো. সেকুল ইসলাম খান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বোর্ডের বিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদনপত্র জারি করা হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী এডহক কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মো. সেকুল ইসলাম খান সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় সাংবাদিক ও সুধী মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বোর্ডের অনুমোদনপত্র অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস। এ সময়ের মধ্যে বিদ্যালয়টিতে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠনে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

অনুমোদনপত্রে আরও উল্লেখ করা হয়, এডহক কমিটি শূন্য শিক্ষক পদের চাহিদা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠাতে পারবে। তবে এনটিআরসিএর সুপারিশের ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে শিক্ষা বোর্ডের অনুমতি নিতে হবে। এ ছাড়া এডহক বা বিশেষ ধরনের কমিটির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।

বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মাদ কামরুল হাসান ও উপ-বিদ্যালয় পরিদর্শক আব্দুল মান্নানের স্বাক্ষরসংবলিত পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এসকে/এনএম

আরও পড়ুনঃ ঘুষ দুর্নীতির বরপুত্র ময়মনসিংহ সদর মহাফেজখানার রেকর্ড কিপার মিজানুর রহমান

এস কে নিউজ ২৪ । সত্যের পথে কলমের সাথে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটির সভাপতি হলেন সেকুল ইসলাম খান

প্রকাশের সময় : ১২:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬