ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় দুর্যোগ মোকাবিলায় মহড়া, সচেতনতায় র‌্যালি

নিজস্ব প্রতিনিধি : 

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে র‌্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

হাওর-বাঁওড় ও পাহাড়ঘেরা নেত্রকোনা জেলা বজ্রপাত, আগাম বন্যায় ফসলহানি, ঝড় ও জলচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের লক্ষ্যে দিবসটি পালন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় মহড়া এবং জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক জাকির হোসেন।

এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

এসকে/এনএম

আরও পড়ুনঃ নেত্রকোণায় মিথ্যা মামলায় নারীকে ১ বছরের কারাদণ্ড

এসকেনিউজ২৪ । সত্যের পথে কলমের সাথে

One thought on “নেত্রকোনায় দুর্যোগ মোকাবিলায় মহড়া, সচেতনতায় র‌্যালি”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নেত্রকোনায় দুর্যোগ মোকাবিলায় মহড়া, সচেতনতায় র‌্যালি

প্রকাশের সময় : ০৩:১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬