ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় বানিয়াজান ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাসুম চৌধুরীর ব্যাপক জনসংযোগ

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোণার আটপাড়া উপজেলার ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাসুম চৌধুরী। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ জোরদার করেছেন তিনি।

​এরই ধারাবাহিকতায় রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত বানিয়াজান ইউনিয়নের আটিকান্দা, মহড়াকান্দা ও পাঁচগজ গ্রামসহ বিভিন্ন এলাকায় আলহাজ্ব মাসুম চৌধুরী সর্বস্তরের ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক জনসংযোগ চালান।

​জনসংযোগকালে তিনি এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও প্রবীণ ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় ভোটারদের মুখে তাঁর বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সেবামূলক কাজের প্রশংসা শোনা যায়।

​মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাসুম চৌধুরী বলেন, “আমি বানিয়াজান ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে এই অবহেলিত এলাকাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।”

​জনসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ সমর্থক ও ভোটাররা উপস্থিত ছিলেন।

এসকে/এনএফ

আরও পড়ুন : মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা বিতরণ

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

আটপাড়ায় বানিয়াজান ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাসুম চৌধুরীর ব্যাপক জনসংযোগ

প্রকাশের সময় : ০৬:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬