
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণায় মাদকবিরোধী অভিযানে ৭ গ্রাম হেরোইন ও ১২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বিল্লাল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযানের পর রাবিয়া আক্তার (৪৪) নামে এক নারী পলাতক রয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত ঠাকুরাকোণা এলাকায় একটি আধাপাকা বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে সাদা কাগজে মোড়ানো ৩৫টি পুরিয়ায় ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ১২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার ওজন ১২ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে অধিদপ্তর।
আটক বিল্লাল মিয়া ঠাকুরাকোণা এলাকার সুলতান মিয়ার ছেলে। একই এলাকার রাবিয়া আক্তার অভিযানের সময় পলাতক ছিলেন বলে অধিদপ্তরের তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরে করা হয়েছে।
এ ব্যাপারে ডিএনসি নেত্রকোনা’র সহকারী পরিচালক নাজমুল হক বলেন, মাদক কারবারি বিল্লাল মিয়া কে হেরোইন ও ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। রাবিয়া আক্তার নামে এক নারী আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে জেলা ডিএনসি’র এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত আছে।
এসকে/এনএম
আরও পড়ুন : কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল, প্রথম ধাপে দুই ইউনিয়ন
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 





















