ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

নেত্রকোনার মোহনগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। প্রথম ধাপে উপজেলার তিনটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আয়সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে যোগ্য ব্যক্তিদের ভাতা দেওয়ার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিক উদ্দীন, জরিপকারী, সুপারভাইজার ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে ৬২ জন তথ্য সংগ্রহকারী ও ছয়জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিকল্প হিসেবে ছয়জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার প্রস্তুত থাকবেন।

প্রথম ধাপে বড়কাশিয়া-বিরামপুর, বড়তলী-বানিয়াহারী ও তেতুলিয়া ইউনিয়নে কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার সকালে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ শুরুর কথা রয়েছে। এ জন্য ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের ট্যাব সরবরাহ করা হয়েছে; পর্যায়ক্রমে অন্য কর্মীদেরও ট্যাব দেওয়া হবে।

ইউএনও আমেনা খাতুন বলেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আয় ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সফটওয়্যারে অন্তর্ভুক্ত করবেন। এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে এবং যোগ্য ব্যক্তিরা ভাতা পাবেন। পুরো প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হওয়ায় অনিয়মের সুযোগ থাকবে না। তিনি তথ্য সংগ্রহকারীদের নির্ভুলভাবে তথ্য সংগ্রহের নির্দেশনা দেন।

এসকে/এনজে

আরও পড়ুন : মদনে ৪ লাখ টাকা দাবি, স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ

এসকেনিউজ২৪ |সত্যের পথে কলমের সাথে 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার

প্রকাশের সময় : ০৪:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬