ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গীতিকার ও সাংবাদিক আশরাফুল আলম নান্টু আর নেই

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের ছেলে গীতিকার, কণ্ঠশিল্পী ও সাংবাদিক আশরাফুল আলম নান্টু (৫২) আর নেই।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আশরাফুল ইসলাম নান্টু দুর্জয় বাংলা নামে অনলাইন নিউজ পোর্টালের স্বত্বাধিকারী ছিলেন । কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যও ছিলেন তিনি ।

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন । একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা । এবং মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে ।

জাতীয় “দৈনিক দিনকাল” এর কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম তাঁর ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, “আশরাফুল ইসলাম নান্টুর মৃত্যুতে আমরা কেন্দুয়া উপজেলার সাংবাদিক মহল গভীরভাবে শোকাহত,শোকাভিভূত হৃদয়ে শোকসন্তপ্ত পরিবারকে জানাই গভীর সমবেদনা। মরহুম নান্টু’র আত্মার মাগফিরাত কামনা করছি।”

আশরাফুল ইসলাম নান্টুর মৃত্যুতে কেন্দুয়ার সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এসকে/এনকে

আরও পড়ুন : বাল্যবিয়ে ও বৈষম্যে থামবে না মেয়েদের স্বপ্ন : প্রধানমন্ত্রী

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

One thought on “গীতিকার ও সাংবাদিক আশরাফুল আলম নান্টু আর নেই”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

গীতিকার ও সাংবাদিক আশরাফুল আলম নান্টু আর নেই

প্রকাশের সময় : ০৯:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬