
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি |এসকেনিউজ২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পালক পিতার কাছ থেকে হেবা সূত্রে প্রাপ্ত জমি দখলে বাধা ও বাড়ি নির্মাণকাজ বন্ধসহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে গত ০২ অক্টোবর ২০২৬ তারিখে মানিক মাতুব্বর (২৬) নামের এক যুবক বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের মানিক মাতুব্বরকে ছোটবেলা থেকেই সন্তান স্নেহে লালন-পালন করেন নিঃসন্তান মান্নান মাতুব্বর। মান্নান মাতুব্বর জীবিত থাকা অবস্থায় তাঁর নিজ মালিকানাধীন ১১৭ নং গোয়ালদী মৌজার আর.এস ৪৫৫, এস.এ ৩৩৭, ৩৯, বুজরত খতিয়ান নং-৬২০, ৪৪৩ এর আর.এস খতিয়ান নং-৫৩১ এর আর.এস/এস.এ দাগ নং-৫৬২, বি.এস দাগ নং-৭৩৮ এর ২৫ শতাংশ এবং আর.এস/এস.এ দাগ নং-৩৪৩, বি.এস দাগ নং-৪৪৫ এর ৩৭ শতাংশ—মোট ৬২ শতাংশ জমির মধ্যে ২৬ শতাংশ জমি মানিক মাতুব্বরকে রেজিস্ট্রি হেবা দলিল (দলিল নং-৪৮১১, তারিখ: ২৪/১০/২০১৭) মূলে হস্তান্তর করেন।
ভুক্তভোগী মানিক মাতুব্বর জানান, পালক পিতা মান্নান মাতুব্বরের মৃত্যুর পর থেকেই তাঁর চাচা কালাম মাতুব্বর (৫৮), চাচাতো ভাই মোস্তফা ওরফে কালোন মাতুব্বর (৬০), সুজন মাতুব্বর (৩০) ও ছকের উদ্দিন মাতুব্বর (২৫) উক্ত জমি ও আমার পালক মায়ের নামে থাকা জমি নিয়ে বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি ও হয়রানি করে আসছেন।
তিনি আরও জানান, রেজিস্ট্রিকৃত জমিতে তিনি বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা বাধা প্রদান করেন। গত ০২ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯: ঘটিকায় সমায় রাজমিস্ত্রি দিয়ে ঘরের কাজ করাকালে অভিযুক্তরা কাজ বন্ধ করে দেন এবং পুনরায় কাজ শুরু করলে খুন-জখমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও অভিযুক্তরা তা অমান্য করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাক্রাতুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।
এসকে/এফআর
আরও পড়ুন : যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “ভাঙ্গায় হেবা দলিলকৃত জমি দখলে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ”