ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠে নেমেছে নেত্রকোনার তিন উপজেলা

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির প্রস্তুতি শুরু হয়েছে নেত্রকোনার তিন উপজেলায়। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) নেত্রকোনা সদর, বারহাট্টা ও পূর্বধলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারের এ গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কর্মসূচি তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি সঠিক তথ্য সংগ্রহ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানো, নির্ভুল তথ্য সংগ্রহ এবং মাঠপর্যায়ে কার্যক্রমের যথাযথ তদারকি নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এসকে/এনএম

আরও পড়ুন : দেশীয় মাছ রক্ষায় কেন্দুয়ায় মোবাইল কোর্ট : জব্দ জাল পুড়িয়ে ধ্বংস

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠে নেমেছে নেত্রকোনার তিন উপজেলা

প্রকাশের সময় : ০৮:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬