ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারীসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারত থেকে আসা দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির টহল দল দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম এলাকা থেকে তাঁদের আটক করে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বিকাল ৪টায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুই বাংলাদেশি নাগরিক প্রায় দুই মাস আগে স্থানীয় মানব পাচারকারী সিলভার সাংমার মাধ্যমে ৬ হাজার টাকা দিয়ে ভারতের কুচবিহারে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। শনিবার দেশে ফেরার সময় তাঁদের কাছ থেকে আরও সাড়ে ৬ হাজার টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন ওই মানব পাচারকারী।

আটক ব্যক্তিরা হলেন—নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার (২০) ও খালিয়াজুরী উপজেলার শালডিঙ্গা গ্রামের নিপুন সরকার (২০)। অপর আটক ব্যক্তি মানব পাচারকারী সিলভার সাংমা। তিনি দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের মৃত এনফ্রন্ট নকরেটের ছেলে।

বিজিবি জানায়, আটক দুই বাংলাদেশি নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র ছিল। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাঁরা প্রায় দুই মাস আগে ভারতে গিয়েছিলেন। মানব পাচারকারী সিলভার সাংমা ও দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ৬ জুন মানব পাচারের অভিযোগে সিলভার সাংমাকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেছিল বিজিবি। ওই ঘটনায় ৯ জুন ২০২৬ তারিখে মামলা করা হয়।

এসকে/এনএম

আরও পড়ুন : শৈশবের স্মৃতির টানে ৬০ বছর পর কেন্দুয়ায় বেলা দত্ত, মাতালেন রবীন্দ্রসংগীতে  

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারীসহ আটক ৩

প্রকাশের সময় : ০৪:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬