ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শৈশবের স্মৃতির টানে ৬০ বছর পর কেন্দুয়ায় বেলা দত্ত, মাতালেন রবীন্দ্রসংগীতে

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

শরতের স্নিগ্ধ প্রকৃতি, কাশফুলের শুভ্রতা আর বাংলা সাহিত্য ও লোকজ সংস্কৃতিতে শরৎ ঋতুর বহুমাত্রিক আবেদন নিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সভা। ‘কাশফুলের শুভ্রতা ও শরৎ কথা’ শীর্ষক এ সাহিত্য সভার আয়োজন করে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের গল্পকার ও রবীন্দ্রসংগীত শিল্পী বেলা দত্ত।

আলোচক হিসেবে বক্তব্য দেন, কবি ও চারণ সাংবাদিক, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা এবং বাংলা একাডেমির লোকসাহিত্য সংগ্রাহক ও কবি আবুল বাসার তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক কোহিনূর আলম।

আলোচনায় শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা, মাঠের বুকে দোল খাওয়া কাশফুল এবং প্রকৃতির রূপবৈচিত্র্যের পাশাপাশি বাংলা কবিতা, গান, গল্প ও লোকজ সংস্কৃতিতে শরৎ ঋতুর উপস্থিতি উঠে আসে। বক্তারা প্রকৃতির সৌন্দর্যকে সাহিত্য ও শিল্পের মধ্য দিয়ে উপলব্ধি করা এবং স্থানীয় লোকজ ঐতিহ্য সংরক্ষণে সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন।

শরৎ শুধু ঋতুবৈচিত্র্যের একটি অধ্যায় নয়, এটি বাঙালির অনুভূতি, স্মৃতি, প্রেম ও সৃজনশীলতারও এক অনন্য অনুষঙ্গ। কাশফুলের শুভ্রতার মতো নির্মল চেতনায় সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

প্রধান আলোচক বেলা দত্ত তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মাটি, মানুষ, সাহিত্য ও সংস্কৃতির টানে ৬০ বছর পর তিনি দেশে, বিশেষ করে কেন্দুয়ায় ছুটে এসেছেন। এ দেশের আলো-বাতাসে ঘেরা শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বাংলাদেশের সঙ্গে নিজের আত্মিক বন্ধন ও ফেলে আসা দিনের নস্টালজিয়া তুলে ধরার পাশাপাশি কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা হাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. শাহাবুল কবীর ভূঞা, কবি ও সাংবাদিক মহিউদ্দিন সরকার, চিন্তাজগৎ মানবিক কল্যাণ কেন্দ্রের সভাপতি মো. শাহ আলম তালুকদার, কবি ও সাংবাদিক রুকন উদ্দিন, কবি মঞ্জুররা আক্তার লিলিসহ স্থানীয় কবি, শিল্পী, গীতিকার, সাংবাদিক এবং স্থানীয় সাহিত্য-সংস্কৃতির অনুরাগীরা অংশ নেন। তাঁদের অংশগ্রহণে সাহিত্য সভাটি হয়ে ওঠে ভাবনা, অনুভূতি ও সাংস্কৃতিক বিনিময়ের এক মিলনমেলা।

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের পক্ষ থেকে সাহিত্য, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যপ্রেমীদের সাপ্তাহিক এ আয়োজনে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে রবীন্দ্র সংগীত পরিবেশন করে মুগ্ধতা ছড়ান প্রধান আলোচক বেলা দত্ত ৷

আয়োজকদের প্রত্যাশা, এ সাহিত্য আসরের ধারাবাহিক চর্চার মধ্য দিয়ে কেন্দুয়ার সাহিত্য-সংস্কৃতির বিকাশ ও লোকজ ঐতিহ্য সংরক্ষণের পথ আরও সমৃদ্ধ হবে।

এসকে/এনকে

আরও পড়ুন :  রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, উদ্ধার মাদক ও অস্ত্র

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

One thought on “শৈশবের স্মৃতির টানে ৬০ বছর পর কেন্দুয়ায় বেলা দত্ত, মাতালেন রবীন্দ্রসংগীতে”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

শৈশবের স্মৃতির টানে ৬০ বছর পর কেন্দুয়ায় বেলা দত্ত, মাতালেন রবীন্দ্রসংগীতে

প্রকাশের সময় : ০২:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬