ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন বাস্তবায়নে বিভিন্ন স্টেকহোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে (অঞ্চল-৩) বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) আয়োজনে এবং দীপিকা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নাটাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-৩ ফৌজিয়া নাজনীন। প্রধান অতিথি তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও জনসমাগমস্থলের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধকরণ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট জরিমানা ও দন্ড বাস্তবায়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর জাবেদ ইকবাল, সহকারী লাইসেন্স পরিদর্শক মো: শফিকুল ইসলাম, সুমন আহমেদ, উশিকা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আ: কদ্দুছ, নাটাব প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমদ, প্রোগ্রাম অফিসার রবিউল ইসলামসহ স্থানীয় স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে তা নিয়ন্ত্রণে আইনের কঠোর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। সেই সাথে তামাক নিয়ন্ত্রণ আইন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার কমিয়ে আনার ওপর আলোকপাত করা হয়।

এসকে/এমএ

আরও পড়ুন : ভাঙ্গায় রাস্তার ওপর ভিট বালুর পাইপে দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী আহত

One thought on “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬