ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় রাস্তার ওপর ভিট বালুর পাইপে দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী আহত

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

ফরিদপুরের ভাঙ্গায় বলগেট থেকে বালু সরবরাহের জন্য রাস্তার ওপর পাইপ বসিয়ে দেওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী আহত হয়েছেন। আহত হলেন, আলগি ইউনিয়নের নলিয়া লুৎফার কাজির ছেলে শিপন কাজী( ৪৫)।

জানা গেছে, আলগি ইউনিয়নের বালিযা গোডাউন নলিয়া কানার মোড় নলিয়া মাদ্রাসা এবং নলিয়া কাজীবাড়ী এলাকা রাস্তার ওপর ভিট দিয়ে বালুর পাইপ নেওয়ার সময় পাইপটি উঁচু হয়ে থাকায় মোটরসাইকেলটি সেটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর স্থানান্তর করেন এর পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, যানবাহন চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের ওপর এভাবে ভিট দিয়ে বালুর পাইপ বসিয়ে রাখায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে নিরাপদ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

এসকে/এফআর

আরও পড়ুন : পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ

One thought on “ভাঙ্গায় রাস্তার ওপর ভিট বালুর পাইপে দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী আহত”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ভাঙ্গায় রাস্তার ওপর ভিট বালুর পাইপে দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী আহত

প্রকাশের সময় : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬