
মোহাম্মদ সালাহ উদ্দিন । এসকেনিউজ২৪
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩নং পাইকুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (০৩ অক্টোবর) দুপুরে ১ ঘটিকায় উপজেলা পেমই বাজার সংলগ্ন পাইকুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে ইকবাল হোসেন ভুঁইয়া টুটুল ও শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় প্রথম অধিবেশনের কাজ শুরু হয়ে উদ্বোধন করেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু।
দ্বি- বার্ষিক সন্মেলনে সভাপতি হিসেবে প্রার্থী ছিলেন- ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসেম, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া লিটন ভান্ডারি।
সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী ছিলেন- ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন ভুঁইয়া টুটুলসহ চারজন। ৯ টি ইউনিটে
মোট ভোটার সংখ্যা ৩৫৯ টি।
স্বতঃস্ফূর্ত ভোটারদের অংশ গ্রহনের মাধ্যমে বিকেল ২ ঘটিকা সময়- ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদের জন্য চারজন প্রতিদন্ধিতা করেন।
এতে সভাপতি হিসেবে আবুল হাসেম ভুঁইয়া সভাপতি ও ইকবাল হোসেন টুটুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জানান- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু।
প্রধান অতিথি ড.রফিকুল ইসলাম হিলালী এমপি বলেন- গনতান্ত্রিক ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে আজ পাইকুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দলের দুর্দিনে আন্দোলন সংগ্রাম ও জেল জুলুম কেটে যে সাধারণ মানুষের কাছে থেকে দলের কাজ করেছেন তাদেরকেই জনগণ আজ নির্বাচিত করবেন।
এসকে/এনএস
আরও পড়ুনঃভাবখালীতে চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম শামীমের উঠান বৈঠক ও গণসংযোগ
সম্পাদনায়_দেলোয়ার হোসেন মাসুদ 





















