ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য ঘোষণ

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এর দেশে আহমেদের পদত্যাগের পর মহিলা আসন ২৩ শূন্য  ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন, অর্থাৎ মহিলা আসন-২৩, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে শূন্য হয়েছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তি। ছবি : সংগৃহীত

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। স্পিকার পরে জানান, পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আসনটি শূন্য হয়েছে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শূন্য হওয়া আসন পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আসনটি শূন্য ঘোষণার পর আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আসনটি পূরণের প্রক্রিয়া শুরু হবে।

এসকে/এনএম

আরো পড়ুন : হাতীমারা হাই স্কুল এন্ড কলেজে বই বিতরণ ও নবীনবরণ

One thought on “ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য ঘোষণ

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা

প্রকাশের সময় : ০৯:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬