ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, রাতের আঁধারে চলছে ড্রেজার মেশিন

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি চত্বর বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে দিনে ওরাতের আঁধারে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। একইভাবে তুজারপুর ইউনিয়নের কাফেরপুর এলাকায় রাতের আঁধারেও মেশিন বসিয়ে চত্বর বিল থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, অনুমতি ছাড়াই এভাবে বালু উত্তোলনের ফলে বিলের পরিবেশ ও আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ করেন। রাতের আঁধারে বালু উত্তোলন করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ জানান,অবৈধ ড্রেজার বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/এফআর

আরো পড়ুন : কলমাকান্দায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, রাতের আঁধারে চলছে ড্রেজার মেশিন

প্রকাশের সময় : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬