ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিনিধি | নেত্রকোনা

নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ২৫ বছর বয়সী ওই নারী জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তিনি স্বামী পরিত্যক্তা এবং তার আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে প্রতিবেশী আব্দুল আওয়াল ওরফে রবিন ওই নারীকে বাড়ির পাশে একা পেয়ে একটি ঘরে নিয়ে যান। সেখানে তার প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করেন।

মামলার পর পুলিশ ভুক্তভোগী নারীকে নিরাপদ হেফাজতে নেয়। শনিবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত রবিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এসকে/এনএম

আরো পড়ুন : কলমাকান্দায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত পলাতক

প্রকাশের সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬