
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার কলমাকান্দায় ভাড়া বাসা থেকে আবু বকর সিদ্দিক (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার লেংগুড়া ইউনিয়নের ক্যাপাসিটি মোড়সংলগ্ন টোকিও রাইস মিলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু বকর সিদ্দিক পূর্বধলা উপজেলার কোনা বিতরগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি এপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি লেংগুড়া ক্যাপাসিটি মোড় এলাকায় টোকিও রাইস মিলের একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত দুই দিন ধরে আবু বকরের সঙ্গে ওষুধ কোম্পানির কর্মকর্তারা যোগাযোগ করতে পারছিলেন না। বিষয়টি তার পরিবারকে জানানো হলে শুক্রবার বিকেল ৪টার দিকে তার এক আত্মীয়কে খোঁজ নিতে পাঠানো হয়। সন্ধ্যায় ওই আত্মীয় বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা কেটে মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, দরজা কেটে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : নেত্রকোণার রাজনীতির ‘সিংহপুরুষ’ ফজলুর রহমান খান : সংগ্রাম, নেতৃত্ব ও জনসম্পৃক্ততার এক অধ্যায়
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “কলমাকান্দায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার”