
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | এসকেনিউজ২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের খালপাড় চুমুরদী ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে ইটের রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আলহাজ্ব জিন্নাত আলী ভূঁইয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালপাড় চুমুরদী এলাকার মুনসুর কমান্ডো মজিদের বাড়ির সামনে থেকে সহর আলী ও আরব আলীর বাড়ি পর্যন্ত রাস্তাটিতে ইট বিছানোর কাজ চলছে। স্থানীয় মানুষের চলাচলের সুবিধা এবং দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত অর্থায়নে এ রাস্তার কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর কয়েকজন জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে মাটির ও কাদাযুক্ত ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন চলাচলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার আশঙ্কাও থাকত বলে জানান তারা।
স্থানীয়রা আরো জানূন, দীর্ঘদিনের এমন দুর্ভোগের মধ্যে রাস্তাটিতে ইট বিছানোর কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। কাজটি সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচলে সুবিধা হবে এবং বর্ষাকালে দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।
চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আলহাজ্ব জিন্নাত আলী ভূঁইয়া বলেন, “এলাকার মানুষের পাশে থেকে সুখে-দুঃখে সেবা করতে চাই। মানুষের চলাচলের সমস্যা যেখানে রয়েছে, সামর্থ্য অনুযায়ী সেখানে সহযোগিতা করার চেষ্টা করছি। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “এলাকার মানুষের দোয়া ও ভালোবাসাই আমার পথচলার শক্তি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
স্থানীয়দের মধ্যে কয়েকজন জানান, এলাকার চলাচলের সমস্যার কথা বিবেচনা করে ব্যক্তিগত অর্থায়নে রাস্তার ইট বিছানোর উদ্যোগ নেওয়ায় তারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে জিন্নাত আলী ভূঁইয়ার এ ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানান এবং এমন উদ্যোগে চুমুরদী ইউনিয়ন জনগণ তাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে দেখতে চাই।
এসকে/এফআর
আরো পড়ুন : মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















