ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার দশকের খরা কাটিয়ে এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের জিন্নাতের

স্পোর্টস ডেস্ক | এসকেনিউজ২৪

এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটালেন বাংলাদেশের উশু খেলোয়াড় জিন্নাত আক্তার। নারীদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনাল নিশ্চিত করে অন্তত ব্রোঞ্জ পদক নিজের করে নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্রীড়াবিদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাপানের আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার থারিসা দিয়া ফ্লোরেন্তিনার মুখোমুখি হওয়ার কথা ছিল জিন্নাতের। তবে নির্ধারিত ওজনসীমা পূরণ করতে না পারায় ইন্দোনেশিয়ার প্রতিযোগীকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেন সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন জিন্নাত।
এশিয়ান গেমসে বাংলাদেশের সর্বশেষ ব্যক্তিগত পদক এসেছিল ১৯৮৬ সালে সিউল আসরে। সেবার বক্সার মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতেছিলেন। এরপর দীর্ঘ চার দশক পর ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের পদকের তালিকায় নতুন করে নাম লেখালেন জিন্নাত।

জিন্নাতের পদকে এশিয়ান গেমসে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে। এর মধ্যে একটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও নয়টি ব্রোঞ্জ রয়েছে।

এর আগে কাবাডি ও ক্রিকেটে বাংলাদেশ এশিয়ান গেমসে বিভিন্ন সময়ে পদক অর্জন করেছে। পুরুষ কাবাডিতে তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ এবং নারী কাবাডিতে দুটি ব্রোঞ্জ রয়েছে বাংলাদেশের ঝুলিতে। ক্রিকেটে পুরুষ দল ২০১০ সালে স্বর্ণ এবং ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ জেতে। নারী দল ২০১০ ও ২০১৪ সালে রৌপ্য এবং ২০২৪ সালে ব্রোঞ্জ অর্জন করে।

এবার জিন্নাতের সামনে আরও বড় সুযোগ। বুধবার সেমিফাইনালে চীনের এক প্রতিযোগীর মুখোমুখি হবেন তিনি। সেখানে জয় পেলে ফাইনালে উঠে স্বর্ণ কিংবা রৌপ্যের লড়াইয়ে যাওয়ার সুযোগ পাবেন এই বাংলাদেশি উশু খেলোয়াড়।

এসকে/এনএম

আরো পড়ুন : নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলন ও পুকুর ভরাট, ৫০ হাজার টাকা জরিমানা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

চার দশকের খরা কাটিয়ে এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের জিন্নাতের

প্রকাশের সময় : ০১:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬