
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ায় নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬ নং সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
মিছিলটি সান্দিকোনা বাজারে শুরু হয়ে সাহিতপুর বাজার প্রদক্ষিণ করে সান্দিকোনা স্কুল এন্ড কলেজ সংলগ্ন সান্দিকোনা বাজার মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয় ।
সমাবেশে ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর বক্তব্যে আওয়ামী লীগের অতীত হামলা, ভাংচুর ও লুটপাটের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে সতর্ক করে বলেন, শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না৷
তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা কোনো আওয়ামী লীগ নেতাকর্মীর দোকানপাট ও ঘরবাড়িতে হামলা বা ক্ষতি করিনি। অনেক ধৈর্য ধরেছি। তবে রাতের আঁধারে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দেশে থেকে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সহজ সরল উল্লেখ করে তাদের উদ্দেশ্যে বলেন, পালিয়ে যাওয়া নেতাকর্মীদের কোনো ফাঁদে পা দেবেন না। একই সঙ্গে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইঁয়া , সিনিয়র সহসভাপতি মো. মোসলেম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মাহবুব আলম মহসিনসহ উপজেলা, কেন্দুয়া পৌরসভা ও সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
এসকে/এনকে
আরো পড়ুন : সিসিটিভির ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষককে স্থায়ী অব্যাহতি
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















