ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জননিরাপত্তা নিশ্চিতে কেন্দুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, চুরি-ছিনতাই, সড়কে যানবাহন চলাচলসহ উপজেলার সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ছাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এসকে/এনকে

আরো পড়ুন : কলকাতা- বেনাপোল -খুলনা রুটে দুই বছর পর চালু হচ্ছে বন্ধন এক্সপ্রেস ট্রেন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

জননিরাপত্তা নিশ্চিতে কেন্দুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা

প্রকাশের সময় : ০২:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬