ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-কিশোর গ্যাং ঠেকাতে নেত্রকোনায় কাবাডির মাঠে কিশোর-কিশোরীরা

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখতে নেত্রকোনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা পুলিশের উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, রেজওয়ান আহমেদ, পৌর প্রশাসক ও এডিসি মুন মুন জাহান লিজাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জেলার ১০ থানার কিশোর ও কিশোরীদের ২০টি দল অংশ নিয়েছে। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বের খেলা শেষে সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এসকে/এনএম

আরো পড়ুন : শামীম খান “সংগ্রাম থেকে মানুষের আস্থার পথে“

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

মাদক-কিশোর গ্যাং ঠেকাতে নেত্রকোনায় কাবাডির মাঠে কিশোর-কিশোরীরা

প্রকাশের সময় : ০২:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬