ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

পল্লব চক্রবর্তী, নাসিরনগর প্রতিনিধি | এসকেনিউজ২৪

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত ৭ দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সকাল ১০টায় নাসিরনগর কলেজ মোড়ে নাসিরনগর উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার ১৩টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি জামাল মিয়া ও সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা কলেজ মোড়সহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

কর্মসূচিতে উপজেলা যুবদল ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

এসকে/এনপি

আরো পড়ুন :  পাকিস্তানের কোহাতে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৭—নামাজরতদের মধ্যে হতাহত ৭৫

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশের সময় : ০১:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬