ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক ছবিতে ৮৭ জাল এনআইডি! নেত্রকোনায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

একই ব্যক্তির ছবি, কিন্তু নাম-পরিচয় ও ঠিকানা ভিন্ন—এভাবেই তৈরি করা হচ্ছিল একের পর এক ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এমন অভিযোগে নেত্রকোনায় রবিউল ইসলাম রনি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নেত্রকোনা পৌরসভার পুরাতন কোর্ট রোডের দত্ত মার্কেটের ‘সিদ্দিক কর্ণার ভ্যারাইটিজ স্টোর’-এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রবিউল ইসলাম রনি টাঙ্গাইলের মধুপুর থানার গাংগাইর গ্রামের মো. রফিকুল ইসলাম ও রুমা ইসলামের  ছেলে।জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র মো. হাফিজুল ইসলাম বুধবার বিকেলে  এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রনির কাছ থেকে A-4 কাগজে প্রিন্ট করা ৭টি জাল এনআইডি উদ্ধার করা হয়। প্রতিটি এনআইডিতে আলাদা নাম, পিতার নাম, জন্মতারিখ ও আইডি নম্বর থাকলেও ব্যবহার করা হয়েছে একই ব্যক্তির ছবি। একইভাবে এনআইডির পেছনের অংশের আরও ৬টি প্রিন্ট কপি পাওয়া যায়, যেগুলোতে ছিল ভিন্ন ভিন্ন ঠিকানা।

শুধু কাগজে নয়, মোবাইলেও মিলেছে জালিয়াতির তথ্য। পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি নম্বরে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ৮০টি ভুয়া এনআইডির সফটকপি পাঠানো হয়েছিল। সেগুলোতেও ভিন্ন ভিন্ন পরিচয় ও ঠিকানা ব্যবহার করে একই ব্যক্তির ছবি দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত আলামত জব্দ করে রবিউল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম  জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে রবিউল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : রাজশাহীর দুর্গাপুরে সারের বস্তা ‘গায়েব’ হওয়ার সংবাদ মিথ্যা ও তথ্যবিকৃত: প্রেস ব্রিফিংয়ে প্রশাসন

One thought on “এক ছবিতে ৮৭ জাল এনআইডি! নেত্রকোনায় যুবক গ্রেফতার”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

এক ছবিতে ৮৭ জাল এনআইডি! নেত্রকোনায় যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬