ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় লাইসেন্স ছাড়া পশু খাদ্য বিক্রি, ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের একাধিক মোড়ে লাইসেন্সবিহীন মৎস্য ও পশু খাদ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সাউদপাড়া ও চিরাং মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাউদপাড়া মোড়ের মেসার্স সোহেল ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল মিয়া, হুমায়ুন ট্রেডার্সের স্বত্বাধিকারী হুমায়ুন কবীর এবং চিরাং মোড়ের নামবিহীন দোকানের মালিক হুমায়ুন মিয়াকে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪ ধারায় লাইসেন্স না থাকায় ২০ ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কেন্দুয়া থানা পুলিশের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য ও পশু খাদ্য নিরাপদ রাখার লক্ষ্যে সকল খাদ্য বিক্রেতাকে আইন অনুযায়ী লাইসেন্সের আওতায় আনা হবে। ব্যবসায়ীদের দ্রুত লাইসেন্স গ্রহণ করে আইন মেনে মৎস্য ও পশু খাদ্য বিক্রির আহ্বান জানানো হয় ।

এসকে/এনকে

আরো পড়ুন : নড়াইলে ইয়াবা-নগদ টাকাসহ তিনজন গ্রেফতার

One thought on “কেন্দুয়ায় লাইসেন্স ছাড়া পশু খাদ্য বিক্রি, ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

কেন্দুয়ায় লাইসেন্স ছাড়া পশু খাদ্য বিক্রি, ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬