ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাটের নিচে মিললো বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, দুর্গাপুরে আটক ১

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোনার দুর্গাপুরে বসতঘরের খাটের নিচে ব্যাগে লুকিয়ে রাখা ৩০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নয়ন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকলেঙ্গুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, টহল ডিউটির সময় গোপন সংবাদের মাধ্যমে খবর আসে, চকলেঙ্গুরা এলাকায় নয়ন মিয়ার বসতঘরে অবৈধ মদ মজুত রয়েছে। পরে এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আজ সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা তিনটি ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ২৪ বোতল আইস ভোডকা, ২ বোতল রয়্যাল স্ট্যাগ এবং ৪ বোতল ব্লেন্ডেড প্রাইড রয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো হাফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার করা মদ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আলামতসহ আটক নয়ন মিয়াকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আটক নয়ন মিয়া চকলেঙ্গুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

এসকে/এনএম

আরো পড়ুন : নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

One thought on “খাটের নিচে মিললো বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, দুর্গাপুরে আটক ১”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

খাটের নিচে মিললো বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, দুর্গাপুরে আটক ১

প্রকাশের সময় : ০৩:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬