ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি || এসকে নিউজ২৪

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নেত্রকোনা জেলা প্রশাসন।
রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তাদের পরিবার, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও গৌরবের। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার মাধ্যমে নিজেদের সৎ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং তাদের অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
অদম্য মেধার স্বীকৃতি নতুন স্বপ্নের প্রেরণা—আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি।

এসকে/এনএম

আরো পড়ুন : ‘কোনো ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না’—রোয়াইলবাড়িতে কায়সারের প্রতিবাদী জনসভা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময় : ০২:৩৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬