ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কোহিনূর আলম, নিজস্ব  প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের সীমান্তবর্তী বাট্রা ১০ নম্বর মোড় সংলগ্ন কেন্দুয়া-চিরাং সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এরই অংশ হিসেবে কেন্দুয়ায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং বিকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা চাই ফুলে, ফলে ও সবুজে ভরে উঠুক আমাদের পৃথিবী। আগামী প্রজন্ম যেন সুস্থ, সুন্দর ও নিরোগভাবে বেড়ে উঠতে পারে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঞা, কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব মো. সাইফুল আলম খান শান্তি, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন ।

এসকে/এনকে

আরো পড়ুন : চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

One thought on “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ০১:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬