ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন জেলা প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আগামীর প্রজন্মের হাতে সবুজের বার্তা’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদনে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশজুড়ে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) মদন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
এ সময় জেলা প্রশাসক বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া চারাগুলো একদিন বড় হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

বিশেষ অথিতি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হলে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা আরও বাড়বে। মদন উপজেলার সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এসকে/এনডি

আরো পড়ুন : কেন্দুয়ায় ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

মদনে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬