ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজে সাজবে কলমাকান্দা, পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পুবালী ব্যাংক পিএলসি।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগাঁও সড়কের কালিহালা এলাকায় পুবালী ব্যাংক পিএলসি’র কলমাকান্দা উপশাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, পুবালী ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে পুবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বণিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, নেত্রকোনা শাখার এসপিও ও ব্যবস্থাপক মো. আমিনুর রহমান এবং কলমাকান্দা উপশাখার সিনিয়র অফিসার ও ব্যবস্থাপক সুব্রত ভৌমিক উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিয়মিত বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের পরিচর্যার মাধ্যমে কলমাকান্দাকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এসকে/এনআর 

আরো পড়ুন : যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান, ‘

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

সবুজে সাজবে কলমাকান্দা, পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ

প্রকাশের সময় : ০২:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬