ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি উপেক্ষা করে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পরীক্ষায় অংশ নিলো শিক্ষার্থীরা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬-এর ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে একই সময়ে কেন্দুয়া ও আটপাড়ার চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর সার্বিক পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কেন্দুয়া পৌর সদরের সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে ৮১২ জন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৩ জন, আটপাড়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৭০ জন এবং তেলিগাতী বিএমএইচকে একাডেমি কেন্দ্রে ৫১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। চারটি কেন্দ্রে মোট ২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন কাউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন। সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান এবং হল সুপারের দায়িত্ব পালন করেন রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

আটপাড়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন বাউশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক। তেলিগাতী বিএমএইচকে একাডেমি কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ইকুরাটিয়া আনোয়ারা আব্দুল আজিজ তালুকদার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল করিম।

সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষার্থে কেন্দুয়া ও আটপাড়ার নির্বাচনী এলাকায় শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় আগ্রহ বাড়াতে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সম্মানিত শিক্ষকবৃন্দের একান্ত সহযোগিতায় একই সাথে কেন্দুয়া ও আটপাড়ার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সাথে তিনি আরো বলেন, আমার সরকারি সম্মানি ভাতা থেকে ইমাম-মুয়াজ্জেমদের জন্য নির্ধারিত করে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা অব্যাহত রেখেছি, যা ভেবে আমি নিজেই আনন্দিত ও অনুপ্রাণিত হই । পাশাপাশি কেন্দুয়া ও আটপাড়ার রাস্তাঘাট উন্নয়নের সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সকলের একান্ত সহযোগিতা কামনা করছি ।

রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের কেন্দুয়া উপজেলা কমিটির আহ্বায়ক সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান এবং আটপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানো এবং শিক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

এসকে/এনকে

আরো পড়ুন : নেত্রকোণায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

বৃষ্টি উপেক্ষা করে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পরীক্ষায় অংশ নিলো শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৯:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬