ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় স্বরমুশিয়া ফাজিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার আটপাড়ায় স্বরমশিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার দাখিল পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আটপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসেম, মাদ্রাসার অধ্যক্ষ সায়িদুর রহমান, স্বরমশিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা জামায়াতের আমির হোসাইন আহম্মদ, পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবদানের কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষা-২০২৬-এ স্বরমশিয়া ফাজিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭১ দশমিক ৪৩ শতাংশ উত্তীর্ণ হয়েছে। তাঁদের মধ্যে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। শিক্ষার্থীদের এ সাফল্য উদ্‌যাপন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসকে/এনএফ

আরো পড়ুন : ঝাঁজ কমে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি : ১০ দিনে ২৩৩ টন আমদানি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

আটপাড়ায় স্বরমুশিয়া ফাজিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময় : ০৩:৪৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬