ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটিবাংলার বাতিঘর খ্যাত ‘মোহনগঞ্জ সাধারণ পাঠাগারে’ পাঠচক্র অনুষ্ঠিত

সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সর্বজনীন সামাজিক সাংস্কৃতিক অরাজনৈতিক প্রতিষ্ঠান, ভাটি বাংলার বাতিঘরখ্যাত ‘মোহনগঞ্জ সাধারণ পাঠাগার’ এর উদ্যোগে শুক্রবার  (১৪ আগস্ট ) বিকেল ৫ ঘটিকায় এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. সাজ্জাদুল হকের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মো. আলী মুসা জয়ের সঞ্চালনায় আজকের পাঠচক্র সম্পন্ন হয়।

সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে পাঠচক্র উদ্ধোধন করেন। পাঠচক্রে উপস্থিত লেখক, কবি ও সাহিত্যানুরাগীরা তাদের মতামত ব্যক্ত করে পাঠাগারের উদ্যোগে এমন পাঠচক্র নিয়মিতভাবে উদযাপন করার তাগিদ দেন।

আলোচনা করেন- প্রবীণ সাংবাদিক ও লেখক মো. নূরুল হুদা, সৃজনশীল শিক্ষক, কবি ও সংগঠক মো. আলী মুসা জয়, কবি ও সাংবাদিক মো. আকির হোসেন, কবি আরিফুল ইসলাম পিয়াস, জাহিন খান, মো. রফিকুল ইসলাম প্রমূখ।

আলোচনায় বক্তাগণ সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাঠচক্রের গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করে বলেন, পাঠাগারের প্রাণ পাঠক আর পাঠচক্র পাঠকের হৃদয়ে পাঠের তৃষ্ণাকে জাগিয়ে তোলে। পাঠচক্রে লেখকদের তথ্য-উপাত্ত আদান-প্রদানের মাধ্যমে নিজেদের জ্ঞানের পরিধি আরও বিস্তৃত ও সমৃদ্ধ হয়। সুতরাং পাঠাগারের সাহিত্য সম্পাদকের মাধ্যমে সবার সহযোগিতায় পাঠচক্রকে নিয়মিত করে সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজের কলুষিত অন্ধকার দূর করতে হবে।

আলোচনাশেষে উপস্থিত সবাই একটি করে স্বরচিত কবিতা পাঠ করেন। আলোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের আগামী মাসিক সভায় সুপারিশ হিসেবে উপস্থাপন করা হবে।
অবশেষে আজকের পাঠচক্রের সভাপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে পাঠচক্রের সমাপ্তি ঘোষণা করেন।

এসকে/এনএস

আরো পড়ুন : বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারের দাবিতে কেন্দুয়ায় বিক্ষোভ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

ভাটিবাংলার বাতিঘর খ্যাত ‘মোহনগঞ্জ সাধারণ পাঠাগারে’ পাঠচক্র অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬