ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিভিন্ন উপজেলায় বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা

নেত্রকোণায় মোবাইল কোর্ট :  কারাদণ্ড ও জরিমানা

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

জনস্বার্থ সংরক্ষণ, অবৈধ বালু উত্তোলন রোধ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে নেত্রকোণার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) জেলার মোহনগঞ্জ, নেত্রকোণা সদর ও কলমাকান্দা উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।

মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া স্লুইস গেইট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদেরের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মো. কিবরিয়া (৪০) ও মো. সহিদ মিয়াকে (৩০) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। একই অপরাধে মোহনগঞ্জের মো. মানিক মিয়াকে (৪৯) এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

নেত্রকোণা সদর উপজেলার বাসস্ট্যান্ড ও চল্লিশা এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ লঙ্ঘনের দায়ে একটি মামলায় ১০ হাজার টাকা এবং এলপিজি সিলিন্ডারের বাজার মনিটরিংকালে মজুদ গোডাউনে অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরেকটি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দুই মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, কলমাকান্দা উপজেলার কালিহালা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালুর বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক অভিযান অব্যাহত থাকবে।

এসকে/এনডি

আরো পড়ুন : নেত্রকোণায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান, জরিমানা ও কারাদণ্ড

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

বিভিন্ন উপজেলায় বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা

নেত্রকোণায় মোবাইল কোর্ট :  কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের সময় : ০৮:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬