ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ রেখে বাড়ি ছাড়লেন স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণার মোহনগঞ্জে মুন্নী আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি বাড়ির গরু-ছাগলও সঙ্গে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে নিহতের পরিবার।

সোমবার  (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কয়ড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুন্নী আক্তার ওই গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী। তিনি বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের ইদ্রিছ আলীর মেয়ে। প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে সোহাগের সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির কোনো সন্তান নেই।

নিহতের চাচাতো ভাই মো. মিঠু জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সোহাগের পরিবারের লোকজন ফোন করে জানান, মুন্নীর ফাঁস লেগেছে এবং তিনি মারা যেতে পারেন। খবর পেয়ে স্বজনরা ওই বাড়িতে গিয়ে একটি কক্ষে বিছানার ওপর মুন্নীর লাশ পড়ে থাকতে দেখেন। তবে তখন বাড়িতে স্বামী বা শ্বশুরবাড়ির পরিবারের কাউকেই পাওয়া যায়নি।

মিঠুর অভিযোগ, মুন্নীকে হত্যার পর লাশ ফাঁসিতে ঝোলানো হয়েছিল। পরে লাশ নামিয়ে বিছানায় রেখে এবং মাথায় পানি ঢেলে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সোহাগসহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে বলেও জানান তিনি।
তবে পুলিশের পক্ষ থেকে এখনো মৃত্যুটিকে হত্যা বা আত্মহত্যা—কোনোটিই নিশ্চিত করা হয়নি।

মোহনগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্নীর লাশ উদ্ধার করে। তাঁর গলায় ফাঁসের দাগ রয়েছে। তবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়দের ধারণা, রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটতে পারে। লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর পর শ্বশুরবাড়ির লোকজন তাঁর মাথায় পানি ঢেলেছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এসআই জসিম উদ্দিন বলেন, “মুন্নীর মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এসকে/এনএম

আরো পড়ুন : চন্দ্রগঞ্জে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ রেখে বাড়ি ছাড়লেন স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

প্রকাশের সময় : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬