ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ

মনির হোসেন,যশোর  প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি এলাকার যৌনপল্লীতে কল্পনা (৩০) নামে এক নারীকে ঘরে আটকে রেখে তিনদিন ধরে মারধরের অভিযোগ উঠেছে।

পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পিংকি নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে আহত অবস্থায় কল্পনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঝালাইপট্টি এলাকার কামরুল হাসানের স্ত্রী।

তার বাড়ি যশোর বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় বলে জানা গেছে। আহত কল্পনার অভিযোগ, প্রায় এক বছর আগে ঝালাইপট্টি এলাকার ঘরওয়ালী ছায়রা ও একই ঘরের অপর ভাড়াটিয়া পিংকির সঙ্গে তার বিরোধ হয়। ওই বিরোধের জেরে তাকে আটকে রেখে মারধর ও নির্যাতন করা হয়। শুক্রবার বিকালে তারা আবারও তাকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ঘরে আটকে রাখে।

পরে সুযোগ পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ আমান বলেন, ঘটনাটি শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। তারা আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসকে/জেএম

আরো পড়ুন : নেত্রকোণার বাজারে আগুন : ডিম-মুরগি-মাছ-সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ০৫:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬