ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর মাদ্রাসা বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ডা. খন্দকার মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। তিনি মাদক, জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধের পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান, কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও পানজু সওদাগরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা ।

এ সময় উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়ন প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, পেমই তদন্ত ফাঁড়ির ইনচার্জ আবু সিদ্দিক, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এসকে/এনকে

আরো পড়ুন : বারহাট্টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ কারাগারে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

প্রকাশের সময় : ০১:৫৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬