ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে দুর্গাপুরে বিদেশি মদ জব্দ : নারী-শিশুসহ আটক ৩

নিজস্ব  প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ সময় একটি অটোরিকশা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে নারী ও এক শিশুসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে দুর্গাপুর থানাধীন কুল্লাগড়া এলাকায় সিনিএজি গ্যাস পাম্পের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে Signature Premier Grain Whisky-এর ১২ বোতল, Royal Stag-এর ১২ বোতল, Iconiq White-এর ১০ বোতল এবং Blended Pride-এর ৬ বোতল। জব্দকৃত ৪০ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৮ হাজার টাকা।
এ ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক আসামির পাশাপাশি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে একজন শিশুকেও থানায় নেওয়া হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশের এ ধরনের অভিযান ও বিশেষ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এসকে/এনএম 

আরো পড়ুন : কেন্দুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

পুলিশের অভিযানে দুর্গাপুরে বিদেশি মদ জব্দ : নারী-শিশুসহ আটক ৩

প্রকাশের সময় : ০৪:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬