ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জ পাইলট গার্লস হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন

সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পৌর শহরে অবস্থিত একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় মোহনগঞ্জ পাইলট গার্লস হাই স্কুলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।

বুধবার (৫ আগস্ট)  শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বোর্ডের প্রণীত প্রবিধান অনুযায়ী গঠিত এ কমিটি সর্বোচ্চ ছয় মাস অথবা নিয়মিত ম্যানেজিং কমিটি গঠিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম খান। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. রফিকুল আমিন ভূঞা এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. সুমন মিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান (ভিপি জাহাঙ্গীর) মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি। তিনি একজন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক অপরাধ চক্র’ পত্রিকার নির্বাহী সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, অ্যাডহক কমিটি বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। তবে শিক্ষক বা কর্মচারী নিয়োগসহ কোনো নিয়োগসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার এখতিয়ার এ কমিটির থাকবে না।
নিয়মিত ম্যানেজিং কমিটি গঠিত হলে বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কার্যক্রম সেই কমিটির মাধ্যমে পরিচালিত হবে।

নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম খানের সাথে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন – “এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় কর্তৃপক্ষসহ বিদ্যালয়ের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা একটা গুরুদায়িত্ব। বিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষার পরিবেশের মানোন্নয়নের চেষ্টা করবো। এ ব্যাপারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের সহযোগিতা কামনা করছি।

এসকে/এনএস

আরো পড়ুন : কায়সার প্লাবনকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

মোহনগঞ্জ পাইলট গার্লস হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন

প্রকাশের সময় : ১২:১৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬