ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে নেত্রকোনার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আসন্ন নেত্রকোনা সফর উপলক্ষে জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ফলচক্রের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা।

রোববার (৪ অক্টোবর) নেত্রকোনা জেলা শহরের কুড়পাড় এলাকায় দলটির জেলা কার্যালয়ে সাংবাদিকদের সম্মানে এ মতবিনিময় সভা ও ফলচক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক ছাদেক আহমদ হারিছ।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া সেক্রেটারি মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা অধ্যাপক মাহাবুবুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার, জেলা কর্মপরিষদ সদস্য ডা. মো. আবুল হোসেন তালুকদার, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি তারিকুজ্জামান তাওহীদ।

বক্তারা বলেন, ডা. শফিকুর রহমানের নেত্রকোনা সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে স্থানীয় সাংবাদিকদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তারা নেত্রকোনার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সম্ভাবনাময় খাতগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, কৃষি এবং যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নে করণীয় বিষয় নিয়েও আলোচনা করেন।

আলোচনায় অংশ নেন সাংবাদিক ভজন দাস, এ কে এম আব্দুল্লাহ, মেহেদী হাসান, দিলওয়ার খান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কিবরিয়া হেলিম, সহ-সভাপতি জাহিদ হাসানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সম্মানে ফলচক্রের আয়োজন করা হয়।

এসকে/এনডি

আরো পড়ুন : বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এলো কাঁচামরিচ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে নেত্রকোনার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

প্রকাশের সময় : ১২:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬