নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণা সদর উপজেলার মোক্তারপাড়া আদর্শ সোসাইটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি পরিবার ও সামাজিক সংগঠনকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতাকেই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেন।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নেত্রকোণা গড়তে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/এনএন
আরো পড়ুন : কেন্দুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















