ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণরায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় জামায়াতের গণমিছিল

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১লা অক্টোবর নেত্রকোনায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখা।

জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এ গণমিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারি মুহাম্মদ বদরুল আমীন, সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা এমপি এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশার প্রতিফলন। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

বক্তারা জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তারা গণতান্ত্রিক মূল্যবোধ, জনঅধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসকে/এনডি

আরো পড়ুন :  কোম্পানীগঞ্জে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ : আহত ৬,  বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

গণরায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় জামায়াতের গণমিছিল

প্রকাশের সময় : ০৯:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬