
সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি ||এসকেনিউজ২৪
আজ ২৮ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১ঘটিকায় পূবালী ব্যাংক পিএলসি মোহনগঞ্জ শাখার উদ্যোগে ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও সম্মাননীত গ্রাহকদের উপস্থিতিতে ব্যাংক কার্যালয়ে “ক্যাশলেস বাংলাদেশ” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকাল ১১ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ করে।
র্যালি শেষে পূবালী ব্যাংক পিএলসি মোহনগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ডেপুটি জুনিয়র অফিসার শোভন চৌধুরীর সঞ্চালনায় মোহনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন মিয়া, ডিজিএম, ময়মনসিংহ অঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমা রাণী বণিক, এজিএম, ময়মনসিংহ অঞ্চল, মো. আমিনুর ইসলাম, ব্যবস্থাপক নেত্রকোনা শাখা, পূবালী ব্যাংক পিএলসি, মো. মাসুদ মিয়া, সভাপতি, মোহনগঞ্জ বণিক সমিতি, মো. গোলাম রাব্বানী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী, নান্টু রায় প্রমূখ।
অতিথিগণ তাদের বক্তব্যে ক্যাশলেস লেনদেনের প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব সম্পর্কে উপস্থিত গ্রাহকদের বিভিন্ন বিষয় ও যৌক্তিকতা উপস্থাপন করেন। আসলে বৈশ্বিক বাণিজ্যে কেশলেস লেনদেন এখন অপরিহার্য একটি বিষয়। আন্তর্জাতিক বাণিজ্যের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও বাংলা কিউ আর এর মাধ্যমে ক্যাশলেস লেনদেনে প্রবেশ করে অর্থনৈতিক লেনদেনকে আরও শক্তিশালী ও নিরাপদ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি।
এসকে/এনএস
আরো পড়ুন : বেনাপোল সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















