ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

মনির হোসেন, যশোর  প্রতিনিধি || এসকেনিউজ২৪

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালিয়ে মদগুলো জব্দ করে। জব্দকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৭৯ হাজার ৫০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত নজরদারি ও বিশেষ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকা নিরাপদ রাখতে এবং মাদকসহ যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকে/জেএম

আরো পড়ুন : নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

বেনাপোল সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

প্রকাশের সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬