
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস)-এর নেত্রকোনা জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.মমিনুর রশিদ শাইন এবং মহাসচিব মুহাম্মদ কামরুল হাসান অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে দৈনিক প্রিয় দেশ প্রতিদিনের সম্পাদক আব্দুল ওয়াদুদ-কে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান (আজকের বাংলাদেশ) এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন মাসুদ (এসকেনিউজ টুয়েন্টিফোর ডটকম)।
এছাড়া দৈনিক করতোয়া’র জেলা প্রতিনিধি সুলতান আহমেদ-কে সদস্য সচিব করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এসকে/এনএম
আরো পড়ুন : নেত্রকোণায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ৩
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















