ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণায় বিপুল পরিমাণ হেরোইন পাচারের সময় কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত ললিতা আক্তার (৪৫)সহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, নেত্রকোণা। এ সময় তাদের কাছ থেকে ১২৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন এবং একটি যাত্রীবাহী বাসের টিকিট জব্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের হেনা ইসলাম কলেজের পূর্বপাশে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে নেত্রকোণা সদর উপজেলার গরুহাট্টা এলাকার একটি খাবার হোটেল এবং বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামে ললিতা আক্তারের বাড়িতেও অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে ১২৫ গ্রাম হেরোইনসহ রাজশাহীর মতিহার থানার ধরমপুর এলাকার বাসিন্দা মো. সাগর আহমদ (৩৮) আটক হন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোণা শহরের গরুহাট্টা এলাকার মো. মাসুদ (৪২) এবং বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ললিতা আক্তারকে আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক তিনজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়া ললিতা আক্তারের বিরুদ্ধে এর আগেও সাতটি মাদক মামলা রয়েছে।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ১২৫ গ্রাম হেরোইন, দুটি সিমযুক্ত বাটন মোবাইল ফোন এবং ঢাকা মেট্রো-ব ১৫-০৯৯৪ নম্বরের একটি যাত্রীবাহী বাসের টিকিট। জব্দকৃত আলামতের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ ৫৫ হাজার টাকা।
এ ঘটনায় উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসকে/এনএম

আরো পড়ুন :  নেত্রকোনায় ‘ট্রেড সিলেকশন মিটিং’ অনুষ্ঠিত

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

নেত্রকোণায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ৩

প্রকাশের সময় : ০৭:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬