ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক, জব্দ মোট আলামতের মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ মাহমুদুল হাছান (৩৮) নামে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকার আলামত জব্দ করা হয়।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিট থেকে সাড়ে ৫টা পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাইপাস সংলগ্ন নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যানবাহন তল্লাশির সময় একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর চারটি পলিপ্যাকেটে থাকা মোট ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ২০০ গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৮ লাখ টাকা।

অভিযানে আরও জব্দ করা হয় একটি রিয়েলমি সি৮৫ (REALME C85) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি সিম্ফনি বিএল-১২৫ (SYMPHONY BL125) বাটন ফোন, মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-হ ৬২-০০৩৩ নম্বরের একটি হিরো প্যাশন এক্সপ্রো (Hero Passion XPro) মোটরসাইকেল। নগদ অর্থ ছাড়া জব্দকৃত আলামতের মোট মূল্য প্রায় ৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

আটক মাহমুদুল হাছান (৩৮) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদাণী ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আমির উদ্দিন ও মৃত রমিজা খাতুনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি।”

এসকে/এনএন

আরো পড়ুন : রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জারি হলো সরকারি প্রজ্ঞাপন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

নেত্রকোণায় ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক, জব্দ মোট আলামতের মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা

প্রকাশের সময় : ১২:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬