ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কারবারি

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরের পর পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে কেন্দুয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) রেজাউল করিমসহ পুলিশের একটি দল পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় আরামবাগ এলাকার নিজ বাসা থেকে মৃত মতিউর রহমানের ছেলে আরিফ হোসেন (৪৯)-কে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে, সিনেমা হল (বর্তমানে হলটি নেই) সংলগ্ন নিজ অফিস থেকে চন্দ্রগাতী এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহমেদ পারুল (৪৫)-কে ১০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।

আটক দুজনই বর্তমানে কেন্দুয়া পৌর শহরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সেই নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

এসকে/এনকে

আরো পড়ুন : লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চাও করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কেন্দুয়ায় ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কারবারি

প্রকাশের সময় : ০৭:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬