
মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর || এসকেনিউজ২৪
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক বিদ্যালয়েও মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করার বিষয়টি সরকার গুরুত্বের সাথে ভাবছে বলে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দওপাড়া রামরতন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে ও অন্য অতিথিদের বরণ করে নেন। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম, বেল্লাল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো: হানিফ স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়, এসময় তিনি বিদ্যালয়ের বার্ষিক রিপোর্ট ও বেশকিছু দাবি তুলে ধরেন মন্ত্রী মহদ্বয়ের কাছে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, গতকাল আনুষ্ঠানিক ভাবে চন্দ্রগঞ্জ উপজেলার অস্হায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু উন্নয়ন কাজ চলমান ও সংস্কারর কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টায় লক্ষ্মীপরের জন্য উন্নয়ন বরাদ্দ পাচ্ছে লক্ষ্মীপুর বাসি। পাশাপাশি বিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে মন্ত্রী একটি ফলজ গাছের চারা রোপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রব, সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান হাছিব, এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দওপাড়া বিশ্ববিদ্যালয় কলেজেের সাবেক ছাএদলের সভাপতি হাবিবুর রহমান বাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন, ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়।
এসকে/এলআই
আরো পড়ুন : ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















