ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার পূর্বধলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম,  পূর্বধলা প্রতিনিধি ||এসকেনিউজ২৪

নেত্রকোনার পূর্বধলায় সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার অংশ হিসেবে হোগলা মানবকল্যাণ সমিতি-র আয়োজনে পানিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০০ জন অসহায় ও সাধারণ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
​মেডিকেল ক্যাম্পে হোগলা মানবকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ময়মনসিংহ মেডিকেল কলেজের বক্ষব্যাধি- মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ দেলোয়ার জাহান খান-এর নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন। ফ্রী চিকিৎসা সেবার মধ্যে ইসিজি, ডায়াবেটিস নির্ণয় ও রক্তের গ্রুপ নির্ণয় অন্তর্ভুক্ত ছিলো।

​ক্যাম্পটির সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী মোঃ উজ্জ্বল মিয়া।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ​এমদাদুল হক বাচ্চু আকন্দ, পানিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার জাহান, সমাজ সেবক ​মোঃখোকন মিয়া এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে স্থানীয় সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং সমিতির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

​আয়োজকরা জানান, এলাকার পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তাদের এই আয়োজন। আগামীতেও হোগলা মানবকল্যাণ সমিতি এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কল্যাণে কাজ করে যাবে।

এসকে/এনএন

আরো পড়ুন : অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

নেত্রকোনার পূর্বধলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬